প্রিন্ট এর তারিখঃ Aug 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 30, 2026 ইং
চট্টগ্রামে একদিনে গ্রেফতার ৩২৮, উদ্ধার ২৫৭ কেজি গাঁজা

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় ২৪ ঘণ্টায় ৩২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ২১ হাজার ৫৩৬ ইয়াবা, ২৫৭ কেজি ২৩৫ গ্রাম গাঁজা ও ২০০ লিটার মদ জব্দ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেফতার ৩২৮ জনের মধ্যে নিয়মিত মামলায় ৭১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৩ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটজন, পরোয়ানামূলে ১২৩ জন এবং সাজা পরোয়ানামূলে চারজন রয়েছেন।
এছাড়া মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে ৯৯ জনকে। তাদের মধ্যে ৩৯ জন মাদক ব্যবসায়ী এবং ৬০ জন মাদকসেবী।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আদায় করা হয়েছে ২০ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড। অভিযানে মাদকসংক্রান্ত ৩২টি মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জনস্বার্থে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট